আকাশের নীলে তারাদের ভীরে রাতের ফিসফিসানি
শীতল বায়ু আজ বড়ো উতালা,
ওরা যেন আছে জেগে রাত্রির মতন
চোখে - মুখে এক উদ্ভাসিত দিপ্তী
তরুলতার মতন বন্ধনে আবদ্ধ
সুরের রেশ যেন না কাটে।
রাত্রি আসে বন্ধু হয়ে ফুলের বনে বনে
ওরা আজ বড়োই চঞ্চল, আঁখি মেশে আঁখিতে
ভোর হল বুঝি,তবু ফুরালো না কথা
রাত জাগা পাখির মনে বড় অব্যক্ত কথার ব্যথা।
কথার পরে কথা,অজস্র সুরে অজস্র তারে
বেজে বেজে ওঠে শুধুই হৃদয় পরে
আর তুমি আরও দীর্ঘ হও।
তোমার কোমলাঙ্গী তনু যেন আরেকটু সময় চায়;
আরেকটু সময় চাই আমি,চায় সে।
ওই দূরে আর করুণ বীণা নয়-
সুমধুর আবেশে জড়াক আকাশ।।