ট্রাম্পের সতর্কবার্তা: পুতিন যুদ্ধ অবসানে রাজি না হলে গুরুতর পরিণতি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১৪ ১১:১৩:১৫
image

ইউক্রেন যুদ্ধ অবসানে রাজি না হলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে বুধবার (১৩ আগস্ট) ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন।
ট্রাম্প বলেন, আগামী শুক্রবারের বৈঠকের পর যদি পুতিন ইউক্রেইনে যুদ্ধ শেষ করতে সম্মত না হন, তবে রাশিয়াকে শুল্ক আরোপ থেকে শুরু করে নিষেধাজ্ঞাসহ নানা ধরনের কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

কীওয়ার্ড: ট্রাম্প,পুতিন,ইউক্রেন,যুদ্ধ,রাশিয়া