জীবনের পথচলা শুরু করেছিলাম কবে নিজেও জানিনা!
সকাল, দুপুর,বিকেল গড়িয়ে সন্ধ্যার লগ্নে উপস্থিত হয়ে
মনে হলো যেন পার হয়ে এসেছি অন্তবিহীন পথ।
জীবনের এই সন্ধ্যালগ্নে এসে পাওয়া না পাওয়ার হিসেবটা
বড় বেশী মনে পড়ছে!
কি দিলাম আর কিইবা পেলাম?
শুধুই কি দিয়েছি?
অথবা নিয়েছি কেবল?
এই মানবজন্মে ঋনের শেষ নেই ,
যা পেয়ছি তার দিতে পারিনি কিছুই!
আর কতদিন বাকি আছে
জানিনা পারবো কি কিছুটা হলেও শোধ করতে ?
কখনো খুব হতাশ হয়ে যাই
পরমুহূর্তেই ভালোবাসার মুখগুলি সামনে এসে দাঁড়ায়!
পাওয়ার আনন্দে চিত্ত ঝলমল করে উঠে ।