সরিয়ে রাখো সব অভিমান
কান্না নয়,সদা হাসিমুখে
মনের সব অনুতাপ দূরে রেখে
শুধু কথা হবে।
মনের যত ব্যাথা
হৃদয়ের যত কথা
কথা হবে শুধু হবে কথা
বড়ো ভালোবেসে।
নীড়ে ফিরে আস
শুধু ভালোবাসো
দূরে রেখে সব ভুলগুলো
ঘ্রাণে মাতায় দেখো-
গন্ধ মাখা চুলগুল।
তাই আর নয় যাওয়া দুরে
কাছে আস সুরে সুরে
ভুলে সব হৃদয়ের ব্যাথা
শুধুই হবে কথা।