ইসরায়েলের হামলায় আল–জাজিরার পাঁচ সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় জেপিবি'র তীব্র নিন্দা

  • মৃধা মো. আল আমিন
  • ২০২৫-০৮-১১ ২১:৪৩:০২
image

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল–জাজিরার সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ।
আজ সোমবার জেপিবি'র নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং মহাসচিব শওকত মাহমুদ এক যুক্ত বিবৃতিতে গাজায় আল- জাজিরার সাংবাদকর্মী হত্যার তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইসরায়েল কোন প্রমাণ ছাড়া এসকল সাংবাদিকদের হামাসের সদস্য বলে অভিযুক্ত করে । ইতপূর্বেও তাদের মধ্যে এধরনের প্রবনতা দেখা গেছে। ইসরায়েল সাংবাদিকদের সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে হামলা চালায় কিন্তু এ বিষয়ে তাদের নিকট কোন প্রমাণ নেই। সাংবাদকর্মীদের উপর হামলা একটি ঘৃণ্য কাজ। তাদের মৃত্যু আমাদের সহ সারা বিশ্বকে ব্যথিত করেছে।
নেতৃদ্বয় আরো বলেন, এঘটনায় ইসরায়েলের সংবাদমাধ্যমের প্রতি স্বাধীনতা ও শ্রদ্ধাবোধ নিয়ে আমরা সন্দিহান। তারা সরাসরি আল- জাজিরা এবং সকল গণমাধ্যমকে রক্তচক্ষু দেখাতে চায় যে, ইসরায়েলের বিরোধিতা করলে কেউ নিরাপদ থাকবে না।