কোম্পানীগঞ্জে ৩০০ শিক্ষার্থীর বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন

  • ইমাম হোসেন খাঁন:
  • ২০২৫-০৮-১১ ২১:২০:২৫
image

কোম্পানীগঞ্জ নোয়াখালী।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলায় হানিফ আমেরিকান সিটির সৌজন্যে এবং ওমর আলী রাজের সার্বিক সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট উপজেলার প্রায় ৩শত শিক্ষার্থীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্যোক্তা ওমর আলী রাজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। বিশেষ অতিথি ছিলেন বসুরহাট পৌরসভার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন।
কোর্সটির ভেন্যু নির্বাচিত হয়েছে কোম্পানীগঞ্জর স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান প্রিমিয়ার কম্পিউটার ইনস্টিটিউট এবং ৬মাস মেয়াদী পুরো কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বে আছেন প্রতিষ্ঠানের সিইও মোঃ গিয়াস উদ্দিন রুবেল। শিক্ষার্থীদের ট্রনিংয়ের জন্য থাকছেন ফেনী ও ঢাকার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। সোর্স শেষে শিক্ষার্থীদের সনদ ও প্রয়োজনীয় সকল আইটি সাপোর্ট দেয়া হবে।
এসময় উপস্থিত আরো ছিলেন উপজেলা মৎস্যজিবী দলের সিনিয়র সহ-সভাপতি মো: সিরাজ, সমাজ সেবক মো: জয়নাল আবেদীন হাজারী, কনটেন্ট ক্রিয়েটর মো: ফরহাদুল ইসলাম পাবেল, জাহিদ হাসান ফাহিম, জহিরুল ইসলাম রাসেল প্রমূখ।