চাঁপাইনবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-১১ ১৫:৪৫:১৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযোন চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের  সক্রিয় সদস্য রাহাত আলী(২৮)  নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তাঁর দেয়া তথ্যে  উদ্ধার হয়েছে ৮টি চোরাই মোটরসাইকেল। রাহাত   শিবগঞ্জের দাদনচক আরাজীচৌকা গ্রামের শামিম উদ্দিনের ছেলে। গত রোববার(১০ জুলাই) সকালে  নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার(১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন,গত ২৪ জুলাই সদর উপজেলার  পুকুরপাড়া  গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুস সাত্তার নামে এক ব্যাক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি ২৭ জুলাই সদর থানায় মামলা করেন। মামলার সূত্রে পুলিশ ওইদিন  জেলার গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী এলাকায় মোটরসাইকেল চোর সন্দেহে জনতার হাতে আটক  শিবগঞ্জের দাদনচক আদিনা কলেজ এলাকার জালাল উদ্দিনের ছেলে সোহেল রানা(২৩) ও  মো: বাবুর ছেলে মো: শিহাব(২১) নামে দুই যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের রিমান্ডে নিলে আসামী সোহেল রানার  আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে দেয়া তথ্যে পুলিশ গত রবিবার রাহাতকে গ্রেপ্তার করে। রাহাতের দেয়া তথ্যে পুলিশ শিবগঞ্জের তারাপুর মোন্নাপাড়া গ্রামের  মো: আলমের ছেলে পলাতক আসামী মোহাম্মদ আলী(২২) বাড়ি হতে মামলার বাদীর মোটরসাইকেলসহ ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শখ(এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ বলেন, রাহাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।