বৃষ্টি হতে চেয়েছিলাম
ভীষণ খরতাপে-
জ্বলে যাচ্ছ পুড়ে যাচ্ছ খুব
আমার ধারায় ভিজবে টুপা টুপ।
তোমার মধ্যে শিব তান্ডব ভীষণ একাকীত্বে
শান্তি নামের মেয়েটি হবো তোমারই ওই চিত্তে
সময় যেন কেমন করেই উলটে দিলো সব
দু'জন আমরা দুই ভুবনে
দুইটি মনে দুইটি নামের জপ।
ভেবেছিলাম তুমি'ই ভূস্বামী
আমার মাঝে'ই নিত্য গমন তাই তো ধ্রুব জানি
হৃদয় দিয়ে নিষ্ঠা মেনে চলি
ঠোঁটের পাড়ে ত্রিশূল রাখি ওইটুকুও মানি।
শান্তি খোঁজ তবুও কেন করতে চাইছো বধ
বিরান বেলায় আমিই তোমার শুভ্র পারাবত।