সা ল মা সি দ্দি কা

  • অনাকাঙ্খিত কষ্ট
  • ২০২৫-০৮-১০ ২০:৫৭:৫১
image

অনাকাঙ্খিত কিছু কষ্ট
অতর্কিতে ঢুকে পড়ে অন্তঃপুরে 
বুলডোজার হয়ে পার হয় বুকের জমিন;
ভাঙ্গা পাঁজরের ভেতর ডুকরে কাঁদে পিষ্টহৃদয়
 হৃদপিন্ডের আর্তনাদ মিশে যায় রাতের শরীরে।
লন্ডভন্ড অন্তঃপুর গোপন চাদরে ঢাকা,
আহত হৃদয় নিভৃতে করে আপন শশ্রুষা।

ভাংগচুর তান্ডব শেষে 
লোনা জলীয় ধারায় নিস্তেজ হয় কষ্টের তীব্রতা
ক্লান্তকষ্ট ধীরে ধীরে মিলিয়ে যায় সময়ের বৈচিত্র্যতায়
কিন্তু বুকের ভেতর রেখে য়ায় ক্ষতচিহ্ন।