চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফায় পদ্মা-মহানন্দা’র পানি বৃদ্ধি,পানিবন্দি ২ হাজার পরিবার

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৫-০৮-০৯ ১৯:২১:১১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মৌসুমে দ্বিতীয় দফায় দ্রæত বৃদ্ধি পাচ্ছে পদ্মা,মহানন্দা,পূণর্ভবাসহ প্রধান নদীগুলোর পানি। এতে মূলত: পদ্মা তীরবর্তী সদর উপজেলার নারায়নপুর,ইসলামপুর ও আলাতুলী এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা,দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। পদ্মা তীরের স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন,বাড়ির চারদিকে পানি উঠে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত: দুই হাজার পরিবার।নিমজ্জিত হয়েছে আউশ ধানের জমি, আমবাগান ও সব্জিক্ষেত। তলিয়ে গেছে গ্রামীন সড়ক। এছাড়া প্রতিষ্ঠানের চারদিকে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে অন্তত; ১০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় পাঠদান। জেলা পানি উন্নয়ন বোড (পাউবো) সূত্র জানিয়েছে, আগামী ৪ দিন পানি বৃদ্ধি অব্যহত থাকবে। এতে পানি নদীর সতর্কসীমা পর্যন্ত বাড়তে পারে। এরপর বিপদসীমা ছুঁবে কিনা বা অতিক্রম করবে কিনা তা এখনও বলা যাবে না। এখন পর্যন্ত নদীগুলো বিপৎসীমার নীচ দিয়েই প্রবাহিত হচ্ছে। গত জুলাই মাসের প্রথম থেকে প্রথম দফা পানি বৃদ্ধির পর জুলাই মাসের শেষ দিকে পানি কমতে শুরু করে। গত ৪ আগষ্ট থেকে দ্বিতীয় দফায় আবারও পানি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পাউবো সূত্র আরও জানায়,শনিবার(৯ আগষ্ট) শনিবার সন্ধ্যা ৬টায় পদ্মা বিপৎসীমার ৬৫ সেমি নিচে ২১.৪০ মিটার সমতলে, মহানন্দা বিপৎসীমার ১.১৫ মিটার নীচে ১৯.৩০ মিটার সমতলে ও পূর্ণভবা বিপৎসীমার ২.১৮ মিটার নীচে ১৯.৩৭ মিটার সমতলে প্রবাহিত হচ্ছিল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এখনও জেলায় বন্যার কোন আভাষ দেয়নি । জেলা পানি উন্নয়ন বোর্ড(পাউবো) নির্বাহী প্রকৌশলী এস,এম, আহসান হাবাীব বলেন,ভারত থেকে ধেয়ে আসা পনিতেই নদীগুলোর পানি বাড়ছে। এর সাথে রয়েছে দেশে অব্যহত বৃষ্টিপাত। জেলার নদীর পানিবৃদ্ধির এই সময় নদী ভাঙ্গণ কিছুটা কমে এসেছে। সরেজমিনে পাউবো কর্মীরা প্রতিনিয়ত পরিস্থিতির দিকে নজর রাখছেন। উজানে ভারতে গঙ্গা সকল পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। তাদের পানি বাংলাদেশে ঢুকতে ৩ দিন সময় লাগে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আজাহার আলী বলেন, পদ্মার তীরবর্তী দূর্লভপুর ও পাঁকা ইউনিয়নে জমি নিজজ্জিত ও মানুষের পানিবন্দি হবার খবর পাওয়া গেছে অবিলম্বে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল ইসলাম বলেন, বৃষ্টিপাত কমে আসবে বলে পূর্বাভাষ পেয়েছি। তাতে উজান থেকে ভারতের পানি আসা কমে গেলে হয়ত পরিস্থিতি অবনতি হবে না। তবে জেলা ও উপজেলা প্রশাসন যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ্উপ-পরিচালক ড. ইয়াছিন আলী বলেন, চলতি মৌসুমে পদ্মা নদীর ভাঙ্গণে সদর ও শিবগঞ্জ উপজেলায় প্রায় ৬২ বিঘা জমি বিলীন হয়েছে। এর সাথে রয়েছে অতিবৃষ্টিজনিত আক্রান্ত ফসলী জমির ও নদীর পানি বৃদ্ধিজনিত নিমজ্জিত ফসলী জমি। এ সব জমি ও ক্ষতির পরিমান নিরুপণের কাজ চলছে।