ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-থ্রি এর ল্যান্ডার 'বিক্রম' চাঁদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছোঁয়ার জন্য বিক্রমের প্রয়োজন অপেক্ষাকৃত মসৃণ জমি। তাই চাঁদের বুকে পা রাখার আগে ঘুরে ঘুরে নিরাপদ অবতরণের স্থান খুঁজছে বিক্রম। সোমবার এমন কয়েকটি ছবি প্রকাশ করেছে ইসরো।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভারতের চন্দ্রযান-থ্রি। ইসরোর ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে চন্দ্রযান-থ্রি এর অবতরণের সরাসরি স¤প্রচার করা হবে। ইসরোর সামনে এখন কঠিন চ্যালেঞ্জ, নিরাপদে চাঁদের মাটিতে চন্দ্রযান-থ্রি কে অবতরণ করানো।
এর আগে দুইবার ব্যর্থ হয়েছে ইসরোর চন্দ্রাভিযান। তাই এবার বাড়তি সতর্কতা অবলম্বন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র।