চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নিষিদ্ধ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা সভাপতি ফয়সাল আহমেদ (৩২) একটি বিস্ফোরক আইনে দায়ের মামলায় গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার(৬ আগষ্ট) রাত ৯টার দিকে জেলা হাসপাতালের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। ফয়সাল জেলা শহরের আরামবাগ মহল্লার মো: মাইনুদ্দীনের ছেলে।
সদর থানার অফিসসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সদর থানায় দায়ের একটি বিস্ফোরক মামলার তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাঁর নামে পূর্বের আরও দুটি মামলা রয়েছে।