কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৮-০৬ ২০:৩০:০৪
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও সম্মাননা স্মারক  প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ 
৫ই আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাটের বাজারের  কলেজ গেইটে, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টা বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কেক কেটে ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন  করা হয়৷
এসময় কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রতিাষ্ঠাতা সদস্য বিশিষ্ট ক্রিডা সংগঠক ক্যাপ্টেন শেখ মাসুদকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়৷
ক্লাবের উপদেষ্টা সদস্য ও বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল মতিন লিটনের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সদস্য সামছুল আলম রিপুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকরর্তা গাজী মুহাম্মদ  ফৌজুল আজিম৷
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন, কাতার বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম ছারওয়ার মিশু,প্রতিষ্ঠা সদস্য ক্যাপ্টেন শেখ মাসুদ, প্রতিষ্ঠা সদস্য সাবেক ছাত্রনেতা আবদুস সাত্তার,উপদেষ্টা সদস্য  আবু তোহা ও মমিনুল হক৷
এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠা সদস্য তাসিব খায়ের রুবেল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর উদ্দিন রুবেল,ক্লাবের সভাপতি সজীব উদ্দিন সাকিব,সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ টিপু সহ ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন৷
এসময় বিভিন্ন ক্যাটাগরিতে ক্লাবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে  সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়৷