জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে- বাংলাদেশ গণমুক্তি পার্টি

  • মোঃ মোস্তাফিজুর রহমান
  • ২০২৫-০৮-০৬ ১৬:৫৬:৩১
image

বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য আজ বুধবার (৬ আগস্ট) এক যৌথ  বিবৃতিতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস  ২০২৬ ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। 
আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার উদ্যোগকে অন্তর্বর্তী  সরকারের প্রধান উপদেষ্টা  অধ্যাপক ইউনুসকে আন্তরিকভাবে স্বাগত জানাই। জাতীয় নির্বাচন নিয়ে জাতির মধ্যে যে ধোঁয়াশার জাল সৃষ্টি হয়েছিল, তা এই ঘোষণার মধ্যে দিয়ে পরিস্কার হয়েছে।   এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সবার অংশগ্রহণমূলক ও সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারে। আমরা আশা করি নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচন পরিচালনায় সক্ষম হবে। দেশে আজিজ মার্কা আর হুদা মার্কা নির্বাচন জাতি  দেখতে চায়না। ৫৪ বছর দেশ স্বাধীন হলেও একটি নির্বাচনও পক্ষপাতমুক্ত হয়নি। প্রতিটি নির্বাচনই কমবেশি বিতর্কিত হয়েছে। 
বাংলাদেশ গণমুক্তি পার্টি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করে এবং গণরায়কে সম্মান জানায়।
আমরা বিশ্বাস করি, জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে এই নির্বাচন একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।