ঠাকুরগাঁও : "পথযেন হয় শান্তির, মৃত্যুর নয়" আজ ৫ আগষ্ট’২৫, মঙ্গলবার সকাল নিরাপদ সড়ক চাই(নিসচা) বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঠাকুরগাঁও এ বৃক্ষ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচীর আওতায় মাদ্রাসা চত্তরে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই(নিসচা), ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহিদ ইকবাল, সহ সভাপতি মাসুদ আহম্মেদ সুবর্ন, সাধারন সম্পাদক ননীগোপাল বর্মন, দপ্তর সম্পাদক গোলাম রসুল, নির্বাহী সদস্য আবু সায়েম হিমেল, অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক নুর ই আলম এবং অধ্যক্ষ মোঃ আবুল হাসান ত্বহা।