জে বু ন্নে ছা মু নি য়া

  • বন্ধু মানে
  • ২০২৫-০৮-০৪ ০০:২৫:২৮
image

আমার কাছে বন্ধু মানে আকাশ ভরা রোদ,
নিকিয়ে নেয়া উঠোন জুড়ে হাজার তারার খোঁজ।
বন্ধু মানে, না বলেও অনেক কথা বলা
বন্ধুর পথে হোঁচট খেলে হাত বাড়িয়ে তোলা।
একলা পথের একলা সময় মুখর করে নিতে,
বন্ধু কেবল পারে তোমায় আলোর খবর  দিতে।
বন্ধু মানে নির্ভরতার নিখাদ খুশির হাসি,
বুকের মধ্যে উঠবে বেজে অযুত সুরের বাঁশি।
বন্ধু মানে সকল কথার সহজ সমাধান,
বিষণ্ণতার বিকেল জুড়ে মুখর উপাখ্যান।