শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি অ্যাটর্নি জেনারেলের

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৩ ১৭:১৯:৩৩
image

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, মিথ্যার রাজনীতির চর্চা শেখ হাসিনার কাছ থেকে শেখা যায়। তিনি উল্লেখ করেন, “পৃথিবীর সব স্বৈরশাসকের যদি কোনো সমিতি গঠিত হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি।”
রোববার (৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগে সূচনা বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের স্বার্থে স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি চাই। ন্যায়বিচারের মাধ্যমে এ অপরাধীদের বিচার সম্পন্ন করা হবে।”
তিনি উল্লেখ করেন, “বিগত আমলে গুম-খুনের একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল। দেশের গণতন্ত্র রক্ষায় এমন ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে, যেখানে খুনের রাজনীতি চিরতরে বন্ধ হবে।”
মো. আসাদুজ্জামান আরও যোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম, খুন, চাঁদাবাজি ও টাকা পাচারের মতো অপরাধ সংঘটিত হয়েছে, যার বিরুদ্ধে ছিল বৈষম্যবিরোধী জুলাই আন্দোলন।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “এই বিচার কোনো প্রতিশোধ নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় পদক্ষেপ। ক্ষমতাধর কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
তিনি আরও বলেন, “আসামির অনুপস্থিতি কিংবা বিদেশি রাষ্ট্রের নির্লিপ্ততা ন্যায়বিচার নিশ্চিত করতে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না।”

কীওয়ার্ডস: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, শেখ হাসিনা বিচার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ, গুম খুনের রাজনীতি, জুলাই আন্দোলন ন্যায়বিচার