ফ্যাসিস্ট রাজনীতির অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৩ ১৭:১৩:১৮
image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণকে আজ শপথ নিতে হবে যে, “ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।”
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নানা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বিভক্ত করার চেষ্টা চলছে। দেশের বাইরে আশ্রয় নিয়ে ফ্যাসিস্ট হাসিনা এখনো হুমকি দিচ্ছেন এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন।”
গণঅভ্যুত্থানের প্রসঙ্গে বিএনপি মহাসচিব উল্লেখ করেন, “শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, গত ১৫ বছর ধরে হাজারো নেতাকর্মী ও ছাত্ররা জীবন দিয়েছে ন্যায়বিচার এবং বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে।”
তিনি আরও বলেন, তরুণদের নতুন স্বপ্ন বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেবে।“আজকের এই সমাবেশে সারা দেশ থেকে তরুণরা এসেছে। এ দিনটি যেমন আনন্দের, তেমনি কষ্টেরও। গত বছর এই দিনে আওয়ামী লীগের হাতে অনেক মানুষ প্রাণ হারিয়েছিল।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

কীওয়ার্ডস: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ছাত্রদল সমাবেশ, ফ্যাসিস্ট হাসিনা রাজনীতি, গণঅভ্যুত্থান বাংলাদেশ, তরুণদের ভূমিকা বিএনপি