বিভেদ নয়, গুণগত রাজনীতি চান জনগণ: তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৩ ১৭:০৫:০৯
image

দেশে বিভেদ ও প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে গুণগত ও ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ এখন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রকৃত উন্নয়নমুখী ও দায়বদ্ধ রাজনীতির প্রত্যাশা করছে।
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘ছাত্র সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ মন্তব্য করেন।
তিনি বলেন,“দেড় দশক ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে, অনেকেই আহত হয়েছে। এই ত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি।”
তারেক রহমান জোর দিয়ে বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে এমন একটি রাজনৈতিক পরিবেশ দরকার, যেখানে প্রতিহিংসার পরিবর্তে সহযোগিতা, সংলাপ ও নীতিনিষ্ঠ কর্মকাণ্ড প্রাধান্য পাবে।
বিএনপি নেতা আরও উল্লেখ করেন, জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হলে সব রাজনৈতিক দলকে গণতন্ত্রের মৌলিক মূল্যবোধ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

কীওয়ার্ডস: তারেক রহমান বক্তব্য, বিভেদ প্রতিহিংসার রাজনীতি, বিএনপির আন্দোলন, ছাত্রদল সমাবেশ শাহবাগ, গুণগত রাজনীতি বাংলাদেশ