নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকায় ৩ মাত্রার মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৮-০৩ ১৩:১৫:৪০
image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকা শনিবার (২ আগস্ট) রাতে হালকা ভূমিকম্পে কেঁপে ওঠে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩, যা অনুভূত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
USGS জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নিউজার্সির শহরতলি হাসব্রুক হাইটসে, যা সেন্ট্রাল পার্ক থেকে প্রায় ৮ মাইল (১৩ কিলোমিটার) পশ্চিমে এবং ভূমি থেকে প্রায় ৬.২ মাইল (১০ কিলোমিটার) গভীরে অবস্থিত।
নিউইয়র্কের ব্রুকলিনের এক বাসিন্দা একে ‘খুব সংক্ষিপ্ত’ ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছেন, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভূমিকম্প নিয়ে নানা পোস্ট ছড়িয়ে পড়ে। এমনকি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে মজার ছলে লেখা হয়, “আমি ভালো আছি।”
২০২৪ সালে নিউজার্সির টেক্সবারি শহরের কাছে ৪.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। তুলনায় এবারকার ভূমিকম্পটি ছিল অনেক মৃদু, যা স্বল্প সময়ের জন্য কম্পন সৃষ্টি করলেও কোনো বড় বিপর্যয় ঘটায়নি।
যদিও এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবুও কর্তৃপক্ষ ভূমিকম্পের সম্ভাব্য পরবর্তী প্রভাব নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।

কীওয়ার্ডস: নিউইয়র্ক ভূমিকম্প ২০২৫, যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের খবর, নিউজার্সি ভূমিকম্প কেন্দ্র, মেট্রোপলিটন এলাকায় ভূমিকম্প, USGS ভূমিকম্প রিপোর্ট