চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপূর ইউনিয়নের ৪ নংওয়ার্ডের দামুদিয়াড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গিয়াস উদ্দিন(৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত বৃহস্পতিবার(৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার(১আগষ্ট) সকাল ১১টায় দামুিদয়াড় গ্রামের একটি আম বাগানে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) এস. এম শাকিল হাসান, দূর্লভপূর ইউপি চেয়ারম্যান গোলাম আজম, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম,আফসার উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।