প্রশ্ন : এই হলে তুমি।
যে জীবনভর লিখতে চেয়েছো?
উত্তর : আমি অন্তত চেষ্টা করেছি। আমার আত্মনিবেদন ছিল।
প্রশ্ন : তুমি কি হতাশ?
উত্তর: না, আমি হতাশ নই। আমার হৃদয় ভরতি মানুষের জন্য ভালোবাসা। কবিতা জীবনকে ভালোবাসতে শেখায়।
প্রশ্ন : তুমি মুখস্থ কথা বললে। সস্তা জনপ্রিয়তার জন্য এটা ফিলসফি করছ।
উত্তর : না-না, এটা সত্য নয়। আমার প্রতি এতটা নির্দয় হয়ো না। আমি কবি- হৃদয়ের কথা শুনি, কবিরা জীবন ভালোবাসে।
প্রশ্ন : এটা তোমার ভালোমানুষি টাইপের কথা, কনভিন্স হলাম না। শেষ প্রশ্ন- শেষ পর্যন্ত তুমি কি কবি হতে পেরেছ?
উত্তর : আমি বড়ো কবি নই- কিন্তু কবি।