তুমি ছিলে- প্রহেলিকায়! আমার জন্ম জন্মান্তরে
আপন মনেই গেঁথেছিলাম তোমায়! হৃদয় মাজারে --
আঁধার রাতে জোনাকিরা বলে,
তুমি এ তল্লাটে - কীসের অপেক্ষায়?
আমি বলি,বুকের কোণে বাসর বেঁধেছি
যদি ফিরে আসে সে- এই আশায়!
যদিও নিরাশার মেঘ
জমে আছে সুপ্ত মশাল জ্বেলে !
নিশিতে নিশিতে কাব্য গাঁথি পুরনো যতনা ফেলে!
তোমায় পাই কিংবা না পাই
প্রেমসন্ধির আছড় গেঁটে কাননে গন্ধি শুকি
নীলাদ্রির পেখম মেলে এক পলকে শুধু দেখি!
শখের পথ হারাই! গহীনে ডুবে - পেয়ালি অন্ধকারে
এক মিতালির রৌজা ঢাকি -গভীর শুদ্ধস্বরে!
এক স্বপ্নের উড়ন্ত সিংহাসন ছেড়ে...
কী রত্নামতির মন!
ছুয়ে যাক বাঁধনহারা জলের মতো
স্পর্শবিহীন স্বপ্ন হাতছানি দেয় আধো ঘুমের মুহূর্ত
নিহারী রূপের ফুল ঝরাই-মনের ক্যানভাসে
তাই-তো বড্ড ভালোবেসে
এঁকেছি তোমায় নীল নীলাম্বরে।।।।
ভালোবাসার আলো ভেঁজা সুর শুধাই
হৃদয়ের এ গভীরে!
আর এতটুকু স্বপ্ন বুনি! তুমি আসবে বলে!