রাশিয়ার নভোযান ‘লুনা-২৫ নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২০ ২৩:৩৭:২৩
image

রাশিয়ার নভোযান ‘লুনা-২৫ নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে।এর মাধ্যমে ব্যর্থ হলো গত প্রায় ৫০ বছরের মধ্যে দেশটির প্রথম চন্দ্রাভিযান। তবে এতে কোনও মানুষ ছিল না। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
রুশ মহাকাশ সংস্থা রসকসমস এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল এবং চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের কারণে বিধ্বস্ত হয়েছে।
এর আগে গতকাল শনিবার রসকসমস জানিয়েছিল, চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগে প্রাক-অবতরণ কক্ষপথে প্রবেশের সময় ‘লুনা-২৫’এ একটি জরুরি অবস্থার সৃষ্টি হয়েছিল। তবে ঠিক কী ধরনের জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সংস্থাটি।