চাঁদের কাছাকাছি অবস্থান করছে ভারতের ‘চন্দ্রযান থ্রি’

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২০ ২৩:৩৩:১৫
image

চাঁদের কাছাকাছি অবস্থান করছে ভারতের ‘চন্দ্রযান থ্রি’-এর ল্যান্ডার ‘বিক্রম’। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার গভীর রাতে চাঁদের পথে শেষ কক্ষপথে পৌঁছে গিয়েছে বিক্রম। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানায়, চাঁদকে ঘিরে এখন শেষ কক্ষপথে অবস্থান করছে ল্যান্ডার বিক্রম। এটি চাঁদের থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বে রয়েছে। 
সংস্থাটির দাবি এখন পর্যন্ত ল্যান্ডারটি ভালোভাবে কাজ করছে এবং চন্দ্রপৃষ্ঠে অবতরণের পথে যাবতীয় পরিকল্পনা সফল হয়েছে। বৃহস্পতিবার চন্দ্রযান থ্রি থেকে ‘বিক্রম’ আলাদা হওয়ার পরই চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৩শে আগস্ট ল্যান্ডারটি চাঁদের মাটি স্পর্শ করবে বলে আশা করছে ইসরো।