হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেলেন ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-৩১ ২২:৫৬:১৯
image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়ে দেখা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে যান।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী এবং কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান।
হাসপাতালে তারা ডা. শফিকুর রহমানের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং জামায়াত আমিরের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

কীওয়ার্ডস:
জামায়াত আমির শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডা. শফিকুর রহমানের চিকিৎসা, ইসলামী নেতাদের দোয়া, বাংলাদেশ রাজনীত