তারেক রহমানের দাবি: ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার মাও সন্তান হারিয়েছেন’

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-৩১ ২০:২২:৪৮
image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দীর্ঘ দেড় দশকের শাসনামলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অসংখ্য নারী তাদের স্বজন হারিয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, "দীর্ঘ আন্দোলনের পথে অনেক মা তার প্রিয় সন্তান হারিয়েছেন। আমার মাও আপনাদের মতোই তার এক সন্তানকে (আরাফাত রহমান কোকো) হারিয়েছেন।"
আরাফাত রহমান কোকো ২০১৫ সালের জানুয়ারিতে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মুদ্রা পাচারের মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন এবং ২০০৮ সালে জরুরি অবস্থার সময় মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান।
তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের দমন-পীড়নে বহু পরিবার ভেঙে গেছে, নারীরা নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও বলেন, "অনেক স্ত্রী স্বামীকে, বোন ভাইকে এবং অসংখ্য মা তাদের সন্তানকে হারিয়েছেন।"
বিএনপি নেতার দাবি, এখনই সময় ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার। তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

কীওয়ার্ডস: তারেক রহমান বক্তব্য ২০২৫, বিএনপি মহিলা দল আলোচনা সভা, আরাফাত রহমান কোকো মৃত্যু, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বাংলাদেশ, বিএনপি বনাম আওয়ামী লীগ রাজনীতি