কোন একটি স্রোতস্বিনী নদীর
অববাহিকায় বসে আছি,
পরাজিত ভালোবাসাকে একটু
বাঁচানোর আশায়।
আশাহত আশার শেষ সময়ে
অজানা তীরের বেনামী প্রণয়ে।
বসত গড়েছি তবুও আমি বাস্তহারা,
শিকড় গড়েছি তবুও আমি ছিন্নমূল।
নৌকা আমার হেলে দুলে বয়ে চলে
পবন ছাড়া।
কেমনে সাগর দেবো পাড়ি,
নৌকা আমার মাঝ সাগরে
মাঝি ছাড়া।
অথচ তুমি রোজ চলে আসো
আমার শূন্যতার অসীম অন্ধকারে,
আলিঙ্গন করে পিপাসায়
ভাসিয়ে দাও,
চোখের নোনা জলের স্রোতে।
সাঁকোহীন এক দীর্ঘ নদী
পাড় হবার ব্যাকুল বাসনায়
বার বার ছুটে যায়,
বৃক্ষের মতো দাঁড়িয়ে আছি
আজোও
যেখানে আমার ভালোবাসার
আঁধার পৃথিবী
ঢাকা আছে অপূর্ণতায়।।