খুলনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খবির শেখ-সম্পাদক সামাদ গোলদার

  • খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া।
  • ২০২৫-০৭-৩১ ১২:৪৫:২১
image

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং -খুলনা-৬২২) এর সভাপতি কাজী মোঃ সরোয়ার হোসেন স্বাক্ষরিত ২৮-৭-২৫  মোঃ খবির শেখকে সভাপতি এবং মোঃ সামাদ গোলদার কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যদের ডুমুরিয়া উপজেলা শাখা জয়েন্ট ট্রান্সপোর্ট ইউনিট কমিটি অনুমোদন দেয়। 
কমিটির উপদেষ্টা মন্ডলী: ১, শেখ আব্দুল মান্নান, আহ্বায়ক জাতীয়তাবাদী দল। ২, হাফেজ মো:খলিলুর রহমান ,সভাপতি জাতীয়তাবাদী ওলামা দল।৩, মো: ফরিদ শেখ, সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল ডুমরিয়া উপজেলা শাখা।কমিটির অন্যান্য সদস্য: সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ফকির, মোঃ লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ ইউরোফ আলি, মহিবুর মোড়ল, সাব্বির জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক আবু দাউদ, কোষাধক্ষ্য কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদ রানা সোহেল, লাইন সম্পাদক জুয়েল খান, লাইন সম্পাদক হানিফ শেখ, প্রচার সম্পাদক আবুল কালাম, বিরাট সম্পাদক নাসিম উদ্দিন মোড়ল।