না জ মা বে গ ম না জু

  • একে একে ঝরে পড়ে
  • ২০২৫-০৭-৩১ ০১:৪৫:৪৩
image

সবুজের সোনারঙে রোদ নামে।
দহিত সূর্য বানে পাতা পুড়ে
ঝরে পড়ে নিথর ধুলোয়, 
দীর্ঘশ্বাসের পাথর জমে
বুকের মাঝে।
দগ্ধীভূত শরীরগুলো --
যে দেহের প্রতি পরতে
আদরের নিশ্বাস 
যত্নের পেলব পাপড়ি -
একে একে ঝরে পড়ে
অবেলায় 
যন্ত্রণায়
বিষন্ন আর্তনাদে 
অব্যক্ত হাহাকারে,
এখন কি আর দীর্ঘশ্বাস 
বুকের কোঠরে থাকে?
গুঁড়ো হয়ে গেছে বুকের পাঁজর 
সব চিহ্ন অবশেষ---