লি ট ন আ ব্বা স

  • নির্বাসন
  • ২০২৫-০৭-৩১ ০১:৪১:৩৭
image

অন্ধ ও বোবাও ভয়ঙ্কর ট্রুপারের অপেক্ষায়,  লক্ষ্যকামী হওয়ার আশংকায়! কারণ মর্জি যদি খুনে হয়, তারতো লালস্রোতের দিকেই নিশানা! নিলামবালার যে মূল্য,  মর্যাদা,  মানুষের চারআনাও নেই!  দাম দুঃখ দিয়ে, ক্ষত দিয়ে, মান দিয়ে, জীবন দিয়েও পাওয়া গেল না!  বুটলিকারের মূল্যই অধিক!
উত্তাপ, সন্তাপে বোধহয় আমরা ফিরে যাচ্ছি অগ্নিযুগের দিকে। 
অধুনা নাগর নগরে দাপাক আমরা বরং অধুনা কোনো আন্দামানে স্বেচ্ছায় নির্বাসনে যাই, হয়তো সেখানে শ্বাপদসংকুল পীড়নপুরের পীর জেঁকে বসে নাই! দমন পীড়ন নাই সেথা!
 ভরপুর খিধে নিয়ে মানুষ ঘুমোতে পারে হাজার অভিমানে; কিন্তু  চিৎকার, হাহাকার, আর্তনাদ, আতংক নিয়ে কীভাবে দিন কাটিয়ে রাত পার করা যায়! 
অতএব চলো নির্বাসনে যাই..!