সৈ য় দ জা হি দ স রো য়া র

  • অলেখা পাতার চিঠি
  • ২০২৫-০৭-৩০ ১৮:২১:৫৩
image

আমি কবিতা লিখি, একা,
যখন কেউ বোঝে না মনের ভিতর জমে থাকা ঘন অন্ধকার।
প্রতিটি শব্দ-
একটি না বলা কান্না,
একটি হারিয়ে যাওয়া মুহূর্তের ছবি,
যার ফ্রেমে ছিলে তুমি।

তোমার নামে কোনো চিঠি লিখিনি,
তবুও প্রতিটি ছন্দে লুকিয়ে থাকে
তোমার নীরবতা।

এই পাণ্ডুলিপি আমার নয় কেবল,
এটি সেইসব রাতের সাক্ষী
যেখানে আমি ভেঙে পড়ি শব্দের ভিতর।
তুমি যদি একবার পড়ে দেখতে,
জানতে-
কতটা ব্যথা মিশে আছে
‘ভালোবাসি’ শব্দটার ছায়ায়।

এসো না,
এই অলেখা পাতার চিঠিগুলো একসাথে পড়ি।
তুমি বোঝো,
আমি শুনি-
তোমার নীরব প্রশ্রয়,
হয়তো তাতেই
আমার কবিতাগুলো শেষ পর্যন্ত নিঃশ্বাস নিতে পারবে।