জা হা ন জ লে শ্ব রী

  • ভালোবাসি!
  • ২০২৫-০৭-৩০ ১৬:৩০:১৮
image

এই পৃথিবীতে থাকি না থাকি-
তোমাকে ছুঁয়ে যাওয়া বাতাসকে বলে যাবো, 
ভালোবাসি!

অাকাশের নীল রং, বরষার কালো মেঘ, 
তোমার গাড়ির জানালার গ্লাসের বৃষ্টিকে বলে যাবো, 
ভালোবাসি! 

তোমার সাদা বুকের পশম, 
চুল-দাড়িতে অামার গন্ধ মেশানো বার্তা পাঠাবো, 
ভালোবাসি! 

যেখানেই থাকি, 
অামার অাত্মা তোমারই সাথে থাকে, 
থাকবে তোমার হাজারো তেষট্টি বছর অব্দি!

কান পেতে শুনে নিও, চোখ বুজে দেখে নিও, 
পৃথিবীর বুকে শুন্যে রেখে যাওয়া ছাড়া, 
তোমাকে ভালোবাসি বলার অার সুযোগ হবে না!