চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়া গ্রামের শিশ মোহাম্মদের ছেলে মাদকাসক্ত যুবক মাহাবুব ইসলাম বাবু(২৮) গত ৯ জুলাই টাকার জন্য তাঁর বাবা ও মাকে হত্যা চেষ্টা করলে স্বজন ও প্রতিবেশীদের মারধরে নিহত হয়। এ ঘটনায় নিহতের বোন সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর ২ নং এজাহারনামীয় পলাতক আসামী নিহতের চাচাতো ভাই মো: মাসুদ(৩০) সাভার হতে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি একই গ্রামের আনসার আলীর ছেলে।
বুধবার (৩০জুলাই) সকাল ১১টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে(৩০ জুলাই) সাভারের আকরান(বউ বাজার) এলাকা হতে র্যাব-৪ ব্যাটালিয়ন মিরপুর ও চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের যৌথ অভিযানে মাসুদ গ্রেপ্তার হন। মাসুদকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।