আগামী ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে (চাঁদ দেখা সাপেক্ষে) অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ। এ উপলক্ষে সৌদি সরকার অংশগ্রহণকারী দেশগুলোর জন্য একটি কঠোর রোডম্যাপ ঘোষণা করেছে, যেখানে বাংলাদেশের জন্যও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন, অর্থ স্থানান্তর ও সেবা চুক্তি সম্পন্ন না হলে হজে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।
নিবন্ধনের সময়সীমা ও শর্তাবলি-
১২ অক্টোবর ২০২৫: চূড়ান্ত নিবন্ধন ও পূর্ণ অর্থ জমার শেষ তারিখ।
২১ ডিসেম্বর ২০২৫: সৌদি প্রান্তে সেবা প্যাকেজের অর্থ পাঠানোর শেষ সময়।
৪ জানুয়ারি ২০২৬: সেবা কোম্পানির সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্নের সময়সীমা।
২০ জানুয়ারি ২০২৬: হজযাত্রীদের আবাসন ও পরিবহনের অর্থ স্থানান্তর শুরু।
এছাড়া ৯ নভেম্বর ২০২৫-এ বাংলাদেশ-সৌদি দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হবে।
সৌদি সরকারের ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মে বাংলাদেশকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা বরাদ্দ করা হয়েছে। যদিও গত দুই বছর এই কোটা পূরণ হয়নি।
সরকারি ব্যবস্থাপনায় এবারও দুটি প্যাকেজ ঘোষণা করা হবে।
প্যাকেজ-১: খরচ কমানোর চেষ্টা চলছে; গতবার খরচ ছিল ৪,৭৮,২৪২ টাকা।
প্যাকেজ-২: হারাম শরীফের ৫০০-৭০০ মিটারের মধ্যে আবাসনের সুবিধাসহ বিশেষ প্যাকেজ, খরচ ৫-৭৫ হাজার ৬৮০ টাকা।
প্রাথমিক নিবন্ধনের জন্য ইতোমধ্যে ৪ লাখ টাকা জমা দেওয়ার নিয়ম কার্যকর হয়েছে, যা নিয়ে হজ এজেন্সিগুলো আপত্তি জানিয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক জানান, “সৌদি সরকারের নতুন রোডম্যাপের কারণে এবার হজ প্রস্তুতি আরও আগেই সম্পন্ন করতে হবে। বিমান ভাড়া ও সৌদি প্রান্তের খরচ চূড়ান্ত হলেই আগস্টের মধ্যেই হজ প্যাকেজ ঘোষণা করা হবে।”
হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “প্রাথমিক নিবন্ধনে ৪ লাখ টাকা অনেকের জন্য কষ্টকর। এই অর্থ দুই ধাপে নেওয়া উচিত। এছাড়া সৌদি সরকারের খাবার সরবরাহের সিদ্ধান্ত পরিবর্তন করা দরকার।”
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, ছয় মাস আগেই সব প্রস্তুতি শেষ করার শর্ত বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে। হাজিদের অধিকাংশই এত আগেভাগে অর্থ প্রস্তুত করতে হিমশিম খাবে। এছাড়া সৌদি সরকারের খাবার ও কোরবানি ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
প্রাথমিক নিবন্ধন চলছে — হজে যেতে ইচ্ছুকরা সরকারি ওয়েবসাইট www.hajj.gov.bd, ‘লাব্বাইক’ অ্যাপ, ইসলামিক ফাউন্ডেশনের অফিসসহ বিভিন্ন মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
কীওয়ার্ডসঃ
হজ২০২৬ BangladeshHajj2026 সৌদিরোডম্যাপ হজনিবন্ধন HajjPackage