জে বু ন্নে ছা মু নি য়া

  • প্রেম
  • ২০২৫-০৭-২৯ ০২:০৮:৩৩
image

দুপুর যদি একলাও হয়
ঘুঘু ঠিকই সঙ্গ নেবে
জলের প্রেমে পাগল হয়ে
পদ্ম ঠিকই অর্ঘ্য দেবে;
তেমন করে চাইলে পরে
কে আর বলো মুখ ফেরাবে!
প্রেম সেতো এক শব্দ কেবল
মানব তাতে  ছন্দ দেবে।