তুমি আজকাল আর খোঁজ নাও না,
আমি এখনো প্রতিদিন সেই একই জানালায় দাঁড়াই-
যেখানে একদিন তুমি বলেছিলে,
"চোখে চোখ রাখলে পৃথিবী থেমে যায়।"
সেই চোখে আজ আর আমার কোনো খবর নেই,
আছে অন্য কারো প্রতিচ্ছবি,
তবু আমি আজও ভুলে যাই না-
তোমার হাসির নিচে চাপা কষ্টের গন্ধটা।
হয়তো সত্যিই ভালো আছো তুমি,
জীবনে নতুন গল্প জুড়েছো পাতার পর পাতা।
আর আমি?
আমি তো এখনো সেই পুরনো পাতায় আটকে,
যেখানে তুমি আঙ্গুল ছুঁয়ে বলেছিলে-
"আমার হয়ে থেকো চিরকাল!"
আমার ভেতরটা আজও নদীর মতো উথলে উঠে,
তোমার চুপ করে চলে যাওয়ার কথা ভেবে।
যেদিন যোগাযোগের সব সাঁকো ভেঙে দিলে,
সেদিন কি বুঝেছিলে-
কার হৃদয়ের ভিতর তুমুল ঝড় শুরু হবে?
তুমি একদিন বলেছিলে, "আমরা শেষ হবো না…"
কিন্তু শেষটা এত নিঃশব্দ হবে-
তা বুঝিনি কখনো।
আমার আজও রাতগুলো পোড়ে,
তোমার নামের ছায়া খুঁজি প্রতিটি স্বপ্নে।
তুমি ভালো থেকো, আমায় বাদ দিয়েই-
তোমার সেই "চোখে চোখ রাখা মুখোচ্ছবি-
তোমার বলা সেই কথাগুলো মনে পড়লে,
আমার বুকের ভেতর এখনো চুপিচুপি বৃষ্টি নামে।