মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,যশোর এর মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

  • শেখ আবুল কাশেম
  • ২০২৫-০৭-২৮ ১৬:৩২:০৩
image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর মাদকবিরোধী অভিযানে ২৮/০৭/২০২৫ ইং তারিখ বিকেলে যশোর জেলার শার্শা থানাধীন পশ্চিম কোটা গ্রামস্থ মোঃ হাচান এর মুদি দোকানের সামনে হতে ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ আসাদুল মোল্লা (৩০), পিতা- মোঃ ওয়াজেদ আলী মোল্লা, মাতা- মোছাঃ শাহানারা খাতুন, সাং- পশ্চিম কোটা, ইউপি- কায়বা, থানা- শার্শা, জেলা-যশোর- কে হাতেনাতে আটক করা হয়। অত্র ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে শার্শা থানায় আসামী মোঃ আসাদুল মোল্লা (৩০) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।