যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি (CVI) রোগে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এই অবস্থা মূলত পায়ের শিরাগুলো সঠিকভাবে রক্ত হৃদপিণ্ডে ফেরত পাঠাতে ব্যর্থ হলে দেখা দেয়, যার ফলে ফোলাভাব, ব্যথা ও ত্বকের রঙের পরিবর্তন ঘটে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানান, “৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের নীচের পায়ে হালকা ফোলাভাব দেখা দেওয়ার পর তার সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি ধরা পড়ে।”
তিনি আরও বলেন, ট্রাম্প বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে-
প্রথমে পা ও গোড়ালিতে ফোলাভাব দেখা দেয়,
দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে থাকলে উপসর্গ বেড়ে যায়,
পায়ে ভারী ভাব, ব্যথা ও ভ্যারিকোজ শিরা দেখা দিতে পারে।
চিকিৎসকদের মতে, CVI সাধারণত প্রাণঘাতী নয়, তবে চিকিৎসা না করলে আলসার, তীব্র ব্যথা, ত্বকের ক্ষতি বা ডিপ ভেন থ্রোম্বোসিস (DVT)-এর মতো জটিলতা দেখা দিতে পারে।
চিকিৎসকদের পরামর্শ:
কমপ্রেশন স্টকিংস ব্যবহার,
নিয়মিত হাঁটা, ওজন নিয়ন্ত্রণ,
দিনে কয়েকবার পা উঁচু করে রাখা,
প্রয়োজনে ভেনোঅ্যাকটিভ ওষুধ,
গুরুতর ক্ষেত্রে এন্ডোভেনাস লেজার, রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, স্ক্লেরোথেরাপি বা শল্যচিকিৎসা প্রযোজ্য।
ট্রাম্পের এই রোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে নতুন করে তার স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট সম্পূর্ণ কার্যকর অবস্থায় দায়িত্ব পালন করছেন এবং চিকিৎসা কার্যক্রম যথাযথভাবে চলছে।
কীওয়ার্ডস:
DonaldTrumpHealth ট্রাম্পস্বাস্থ্য CVIরোগ USPoliticsNews হোয়াইটহাউসঘোষণা