লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই বগি উল্টে গেল

  • লালমনিরহাট প্রতিনিধি
  • ২০২৫-০৭-২৮ ১৫:১৪:৪৯
image

লালমনিরহাটে বুড়িমারী কমিউটার ও লালমনি এক্সপ্রেস ট্রেনের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে শহরের বিডিআর গেট এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় লালমনি এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়। হতাহতের সঠিক তথ্য এখনো জানা যায়নি।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু মোস্তফা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভুল সিগনালের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত তদন্ত চলছে।”
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর থেকে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। ঠিক একই সময়ে ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস পরিষ্কারের জন্য ওয়াসফিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল ত্রুটির কারণে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেয়। এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য নিশ্চিত করা না গেলেও আহতদের উদ্ধারে তৎপরতা চলছে।
রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং দুর্ঘটনার কারণ নির্ণয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

কীওয়ার্ডস:
লালমনিরহাট ট্রেন দুর্ঘটনা, বুড়িমারী কমিউটার সংঘর্ষ, লালমনি এক্সপ্রেস দুর্ঘটনা, রেল সিগন্যাল বিভ্রাট, বাংলাদেশ ট্রেন খবর