করোনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের মৃত্যু
- আন্তর্জাতিক ডেস্ক:
-
২০২১-০৫-১৫ ০২:৪০:০২
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ এক মাস ধরে তার চিকিৎসা চলছিল।
টানা এক মাস তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া নেমেছে।
পরিবার সূত্রের বরাত দিয়ে শনিবার (১৫ মে) আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কোভিড প্রোটোকল মেনে দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে অসীম বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী ও তার মেজো ভাই।