জীবনে ছোট্ট একটা প্রবাস অভিজ্ঞতা রয়েছে,যা বাংলার সংস্কৃতি পরিবেশ পরিস্থিতি ওবাঙালিয়াত্ব স্বভাবচরিত্র নিয়ে নির্দিষ্ট করে কোনো ব্যাখ্যা করার ভাষা নেই,নেই আর অন্য কোন দেশের সভ্যতা পরিবেশ ও মানুষের সাথে মিলও।তবে এই দেশী বিদেশী দর্শন এবং অভিজ্ঞতা মিলিয়ে বলা চলে সুযোগের অভাবে সৎ নীতিবান ও মানবিক হয়ে ওঠা গল্পটি বাংগালার ক্ষেত্রে খুব মিল আছে।
আরো প্রমাণিত সত্য হয়ে দাঁড়িয়েছে,বাংগালার ভিক্ষুকও দুর্নীতিগ্রস্ত ।এছাড়া বাংগালার বিবেক খুবই সন্দেহজনক এমন গুরুত্বপূর্ণ মূল্যবান উক্তিটি।
এপর্যায়ে দেশের অচলাবস্থার ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, চুরি-ডাকাতি, প্রতারণা, ধর্ষণ-হত্যা ও মানবতাবিরোধী কান্ডের দিকে যাচ্ছি না।
ত' বাংগালার বুকে গনমাধ্যমে উঠে আসা সুযোগের অভাবে সৎ বাঙালির ঘুষ কান্ড নিয়ে কিছু কথা আছে, দায়ও আছে বলা,যেহেতু দেশটা কারো বাপের সম্পত্তি নয়_ দেশটা আমারও।
প্রসঙ্গ ঘুষ-দর্নীতি।সেপ্রসঙ্গে আগেই বলি,যে কাজ ঘুষ নিয়ে করে দেয়া যায়,সে কাজটি ঘুষ না নিয়েও করে দেয়া যায় নিশ্চয়?
আগের চেয়ে বেড়েছে ঘুষের রেট।ভূমি বিচারিক সেবা _আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে রমরমা বাণিজ্য।আগে যে কাজের জন্য লাগত ১০ হাজার টাকা,এখন লাগছে ৫০হাজার।প্রশাসনের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের।
গনমাধ্যম বল্ছে,গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পরিবর্তনের পর বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা দপ্তরে ঘুষের পরিমাণ বেড়ে গেছে কয়েক গুণ।
বিশেষ করে ভূমি, বিচারিক সেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বন্দর পরিষেবা, সচিবালয়ে ফাইল ছাড়ানো এবং বিআরটিএ অফিসে ঘুষের হার বেড়েছে অন্তত ৫ গুণ।
এসব সেবা খাতে এখন গড় ঘুষের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের আস্থা রাষ্ট্রীয় সেবাব্যবস্থার প্রতি আরও হ্রাস পাবে।একই সঙ্গে ঘুষের এ সংস্কৃতি দীর্ঘমেয়াদে প্রশাসনের শৃঙ্খলা ভেঙে দিতে পারে।
সেবাগ্রহীতারা গনমাধ্যমকে জানান, আগে যে কাজের জন্য ১০ হাজার টাকা ঘুষ দিতে হতো, বর্তমানে সে কাজের জন্য দিতে হচ্ছে ৫০ হাজার টাকা পর্যন্ত।তাঁরা আরও অভিযোগ করেন,ঘুষ লেনদেনের এব্যবস্থায় নতুন নতুন তদবিরবাজের সক্রিয়তা বাড়ছে।
বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো_তে ঋণের সুদ মওকুফ, নতুন ঋণ অনুমোদন ও মামলার জামিনের ক্ষেত্রে ঘুষের হার অনেক বেড়েছে।
এসব খাতে আগে পরিচিত কিছু ব্যক্তি তদবির করলেও বর্তমানে নতুন মুখের দাপট বেড়েছে, যারা নিজেদের প্রভাব খাটিয়ে মোটা অঙ্কের ঘুষ দাবি করছেন।
এনিয়ে এক ব্যবসায়ীর বরাত দিয়ে ঘুষের রেট ৫ গুণ বৃদ্ধির তথ্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই বিপ্লবের আগে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন ৫ লাখ টাকা দিতে হয়। ’
নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী গনমাধ্যমকে বলেন, ‘আমার জমির খতিয়ান সংশোধনের জন্য আগে ১৫ হাজার টাকা দিলেই কাজ হয়ে যেত।
এখন বলছে কমপক্ষে ৭০ হাজার টাকা লাগবে। নতুন কিছু লোক এসেছে যারা লোক দেখানো সহযোগিতার নামে মোটা অঙ্ক দাবি করছে।
এবিষয়ে গনমাধ্যমে উঠে আসা প্রতিবেদন থেকে জানা যায়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের'টিআইবি'নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক অনুষ্ঠানে বলেন, ‘বিচারিক সেবা এবংআইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চহার অব্যাহত রয়েছে,যা সাধারণ মানুষের ন্যায় _বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা।
অন্যদিকে ভূমি পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র ও বিআরটিএর মত সেবায়ও উচ্চমাত্রার দুর্নীতি ও ঘুষ রয়েছে,যা জনগণের মৌলিক অধিকার বাধাগ্রস্ত করছে। ’
টিআইবি প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে জাতীয়ভাবে প্রাক্কলিত ঘুষের পরিমাণ ছিল ১০ হাজার ৯০২ কোটি টাকা;যা দেশের ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের ১ দশমিক ৪৩ শতাংশ ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ২২ শতাংশ। ঘুষ লেনদেনের দিক থেকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তিনটি খাত হলো ভূমিসেবা-২ হাজার ৫১৩ কোটি টাকা; বিচারিক সেবা- ২ হাজার ৫১৩ কোটি টাকা;
আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা-২হাজার ৩৫৭কোটি ৫০লাখ টাকা। এছাড়া পাসপোর্ট ও ইমিগ্রেশন-১ হাজার ৩৫০ কোটি টাকা; স্থানীয় সরকার প্রতিষ্ঠান-৮৪০ কোটি ৯০ লাখ টাকা; বিদ্যুৎ-৩০৯ কোটি ৬০ লাখ টাকা;
স্বাস্থ্য-২৩৫ কোটি ১০ লাখ টাকা ও শিক্ষা খাতে-২১৩ কোটি ৯০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়।প্রতিবেদনে মোট ১৪ খাতের ঘুষসংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে, যা থেকে স্পষ্ট দেশের প্রায় সব ধরনের সেবা খাতেই ঘুষ লেনদেন একটি স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে।
এই প্রতিবেদন সুত্র বলছে,এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কর্মকর্তা গনমাধ্যমকে জানান,তাঁরা এমন অভিযোগ নিয়মিতভাবে পাচ্ছেন ও কিছুক্ষেত্রে অনুসন্ধানও শুরু হয়েছে।
তবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর অভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা এ দুর্নীতি প্রশ্রয় দিচ্ছে বলে জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক গনমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, দুর্নীতি, অব্যবস্থাপনা, ঘুষ, তদবির বাণিজ্য একটি রাষ্ট্রকে পিছিয়ে দেয়ার জন্য যেসব অব্যবস্থাপনা আছে সেগুলো উত্তরণের মধ্যে নতুন বাংলাদেশ পাব, জুলাই বিপ্লব আমাদের সেই স্বপ্নে বিভোর করেছিল।
সেই জায়গায় আমাদের হোঁচট খেতে হয়েছে,ঘুষ_তদবিরের ক্ষেত্রগুলোয় ব্যবস্থার পরিবর্তন না হয়ে ব্যক্তির পরিবর্তন হয়েছে।ব্যবস্থার পরিবর্তন না হয়ে শুধু হাতবদল হলে অনিয়ম থেকেই যায়। ’
সবশেষে প্রমাণিত সত্য,ধর্ম মানা ব্যাক্তিও অধর্মের কাজ করে যখন তা প্রকাশ পায় তাতে বোধ করা যায়, কোন ধর্মই কাউকে মানুষ বানাতে পারেনি,মানুষ হয় বিবেকের তাড়নায় আর তাতে স্পষ্ট যে,এ সমাজ সভ্যতায় অধিকাংশ বাঙালি সুযোগের অভাবে সৎ নীতিবান ও মানবিক।এবং বাংগালার ভিক্ষুকও দুর্নীতিগ্রস্ত।
আর এই অসুস্থ পরিবেশ সুস্থ করতে যার যার যায়গা থেকে সবাইকে সবকিছুর আগেই মানুষ হওয়া জরুরি।তানাহলে সমাজ দেশ আরো অসুস্থ হয়ে পড়বে,অসুস্থ সংস্কৃতিতে ক্ষতিগ্রস্ত দেশ সমাজ সভ্যতা পরিবেশে প্রভাব পড়বে আগামী ভবিষ্যত প্রজন্মের উপর।এতে তাদেরও আর মানুষ হয়ে ওঠা সম্ভব হবেনা,শুধু মাত্র অসুস্থ সমাজ সংস্কৃতিতে সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষার প্রভাবে।এর আওতায় পড়ে যাবে আপনার আমার প্রতিটি সন্তান।
সুতরাং আমাদের দেশ সমাজ এবং সন্তানদের মানুষ করে গড়ে তোলার জন্য সুস্থ পরিবেশ সময়ের দাবি এবং সবকিছুর আগেই আমাদের সবাইকে যার যার যায়গা থেকে মানুষ হওয়াটাও জরুরি দরকার ।