বগুড়ায় কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার চালক-যাত্রী নিহত,আহত ৩

  • বগুড়া প্রতিনিধি,
  • ২০২৫-০৭-২৭ ১২:৫০:৫৭
image

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আরাফাত হোসেন (২২), নন্দীগ্রামের কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও অটোরিকশার চালক, হাওয়া বেগম (৪৫) বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত জানান, যাত্রীবাহী অটোরিকশাটি নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। কুন্দারহাট বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন।
পুলিশ দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। ওসি জানান, “ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

কীওয়ার্ডসঃ বগুড়াসড়কদুর্ঘটনা নন্দীগ্রামকুন্দারহাট RoadAccidentBogura সিএনজিচালকনিহত BangladeshRoadCrash