থাইল্যান্ড বনাম কম্বোডিয়া মারণখেলা শুরু করেছে।
ধামাধরা জাতিসংঘ রেফারির বাঁশি বাজাচ্ছে!!
একটা যুদ্ধমানেই আধিপত্যবাদীদের লাভ।
অন্যদিকে শুধুই সাধারণ মানুষের মৃত্যু!!!
ঘরহারা, অনাহার, হাহাকার কেবল এই সাধারণ জনগণের!?
মানুষের জীবন নিয়ে খেলা হারামী, জানোয়ার,
অসভ্য বর্বরেরা রক্তের লাল স্রোতে ভাসিয়ে নেয় লাভের জাহাজ!!!
ফিলিস্তিনের গাজা শেষের পথে;
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের উন্মাদনায় দখল,
আধিপত্যের খেলায় কে রেফারি?
উন্মাদ ট্রাম্পের মনোনীত আদি বর্বর ইসরায়েলের যুদ্ধবাজ
নিকৃষ্টতর নেতানিয়াহুর শাস্তি দেখে যেতে চায় বিশ্ববাসী।
হারামখোর আধিপত্যবাদ নিপাত যাক কর্তৃত্ববাদী যতো নিষ্ঠুর,
খুনী, গণহত্যাকারী, মানবতা লঙ্ঘনকারী সমূলে নিশ্চিহ্ন হোক।
পথেপ্রান্তরে, পাহাড়ে-পর্বতে, গ্রামে-নগরে সবখানে শান্তির ফুল ফুটুক।
এই আশায় স্বপ্নের পালে হাওয়া দিয়ে যায় শান্তিকামী, স্বাধীনতাকামী মানুষের দল।
শান্তিপ্রিয় মানুষের স্বপ্ন লালপদ্মেই ফুটবে শান্তির ফুল-যুদ্ধে যুদ্ধে ফুটবে মুক্তির ফুল।