ধ্রু ব জ্যো তি ঘো ষ

  • এই সময়
  • ২০২৫-০৭-২৬ ১৪:৫৫:০০
image

আজকাল 
অন্য পাড়া মানেই অন্য দেশ,
রাত দুপুরে,দিন দহাড়ে,
সীমান্তে সীমান্তে 
কানা,লেংড়া,বোঁচা,কানকাটা,
ভুলু,টমি,আলেকজান্ডার আছে যত পরান্নভোজী সারমেয়
প্রহরী দঙ্গল মোতায়েন,
পবিত্র কর্তব্যে তারা অতি সক্রিয় অনুক্ষণ; 

পাড়ায় পাড়ায় প*রিযায়ীদের ভাষাই জাগিয়ে দেয় ‌
স্বঘোষিত চতুষ্পদদের অদৃশ্য অ্যান্টেনা: 
প্রবেশ না অনুপ্রবেশ!
ভুল করেও যদি সেঁধিয়ে যায় 
অন্য পাড়ার মাছি,
আলেকজান্ডার আর তার হিংস্র দলবল 
ঘিরে ধরে তাকে নির্ভুল:
পাড়ার সম্মান রাখতেই হবে তাদের মরিবাঁচি!

নিজের পাড়াতেও 
খুব ভয় হয় 
যদি পাড়ার অতি পরিচিত কুকুরেরাও 
চিনতে না চায়‌ আমায়
শেষমেশ!