জা হা ন সৈ য় দ মি না

  • অভিশাপ
  • ২০২৫-০৭-২৬ ০১:৫৮:১৬
image

একি দুঃসহ বেদনা সইতে যে আর পারছি না, 
পারছিনা দেখতে মায়েদের হৃদয়বিদারক কান্না। 
এ কেমন সময় দেখালেন বিধাতা কোন সে অপরাধে, 
ওরাতো গিয়েছিল সেথায় শুধু ই বিদ্যা অর্জনের স্বার্থে। 

তবে কেন এমন হলো?  
ত্রুটিপূর্ণ প্রশিক্ষণের যুদ্ধ বিমান কেন ওদেরই উপর বিদ্ধস্ত হলো? 
কে দেবে এই প্রশ্নের উত্তর? কে করবে জবাবদিহি জাতির কাছে? 
প্রশ্নবিদ্ধ সরকার আজ গভীর সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। 
  
কে নেবে এই নিষ্পাপ শিশুদের অকাল মৃত্যুর দায়ভার?
ব্যার্থতায় পর্যবাসিত এই অন্তর্বর্তীকালীন সরকার।
বছর ঘুরে এলো স্বৈরাচারীর পতন তবু ও হলোনা তেমন সংস্কার, 
অপারগ দিতে নাগরিক নিরাপত্তা ও মানবাধিকার। 

উপরন্তু চলছে সত্য গোপন চলছে মিথ্যা প্রচার, 
নিষ্পাপ শিশুদের লাশ গুম করা অপচেষ্টার।
এরা কি মানুষ? নাকি মানুষ রূপের মুখোশধারী এলিয়েন, 
বিবেক কি লোপ পেয়েছিল নিতে শত শত প্রাণের বলিদান?

এমন দুঃসময়ে ও রাজনীতির রঙ্গমঞ্চে চলছে খেলা অবিরাম, 
ভুলে গেছে ওরা একদিন চুকাতে হবে এই সন্তান-হারা মা-বাবাদের অশ্রুর দাম। 
মাইলষ্টোন স্কুল ও কলেজের শত শত ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের বিলাপ,
ভুলবেনা জাতি সাক্ষী রবে ইতিহাসে সেই অভিশাপ।