‘আমার সময়ে কলেজ বিল্ডিংগুলো এক্টু অন্ধকার অন্ধকার স্যাঁতসেঁতে ছিল।কিন্তু কলেজের মধ্যে ঢুকলে মনে হত আলো
_পাখা ঝাপটানো আলো।এত উজ্জ্বলতা, এত প্রাণ:
আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের একথা প্রসঙ্গে আজকের সমাজ ব্যবস্থার ভাবনাটা গভীরে নিয়ে যায়।
কথিত আছে, শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর,জাতি গঠনের অন্যতম প্রধান হিরো শিক্ষক__শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান। একথাটি তখনই কার্যকর সত্য ছিল হয়তো যখন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃত শিক্ষা অর্জন করে মানুষের মত মানুষ হয়ে একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সেই শিক্ষার আলোকে আপন আলোয় আলোকিত করে শিক্ষা ও জ্ঞানদান করে গেছেন।
কিন্ত যখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে অসুস্থরাজনৈতিক প্রভাব ফেলে পক্ষ প্রতিপক্ষ আর শিক্ষক নিয়োগে নিয়োগ বানিজ্য শুরু হয়েছে তখন থেকেই জাতি পথ হারিয়েছে।মানুষ হয়ার শিক্ষা_দীক্ষা থেকে বঞ্চিত হয়ে আজকের অসুস্থ পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এখন কাগজেকলমে শিক্ষিত পাওয়া যায় ঠিকই কিন্তু প্রকৃত শিক্ষা অর্জনে মানুষের মতো মানুষ পাওয়া দুষ্কর।খুব কম, যা চোখে পড়ার মতো না। কারণ শরিষার মধ্যেই ভূত,তবে ভূত যাবে কিসে?এককথাই গোড়ায় গলদ কিন্তু জাতি এসত্য মানতে নারাজ।
ফলশ্রুতিতে দেশ অসুস্থ হয়ে পড়েছে,সমাজসংস্কৃতি সভ্যতা পরিবেশ পরিস্থিতি অসুস্থ প্রভাবে প্রভাবিত হয়ে দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।আর তাতে বাঙালি জনগোষ্ঠী মানুষ হওয়ার পরিবর্তে অমানবিকঅমানুষিক মনোভাবের অধিকারী হচ্ছে
।হিংসা অহংকার দাম্ভিকতা অনিষ্ট হিংস্র উগ্রতা মুর্খতা এবং স্বার্থপরতা তথা প্রতিহিংসাপরায় হয়ে পশুচরিত্র ধারণ কর্ছে
,সমাজ হারিয়েছে মানুষ।
যেকারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশ ওসমাজের কোথাও কোন সেক্টরেই এখন আর কোথাও শান্তির আলো দেখা যায় না।যার আভাস এবং মোটামুটি অনুমেয় আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের কিছু কথা আর চলমান বাস্তবতায় অনুধাবনে।
জন্মদিন উপলক্ষে গনমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন _ আমার সময়ে কলেজ বিল্ডিংগুলো এক্টু অন্ধকার অন্ধকার স্যাঁতসেঁতে ছিল।কিন্তু কলেজের মধ্যে ঢুকলে মনে হতো আলো__পাখা ঝাপটানো আলো।এত উজ্জ্বলতা, এত প্রাণ! কলেজে আমি সকাল থেকে ক্লাস শুরু করতাম। যে ক্লাস পেতাম,ঢুকে যেতাম।আমি জানি যে প্রত্যেকটা ক্লাসে একজন করে শিক্ষক আছেন, যিনি প্রাণকে জাগিয়ে দিতে পারেন।’
তিনি একসময় বলেছিলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। এছাড়া আরো অনেক জ্ঞানের বাণী দিয়েছেন তিনি।
সম্প্রতি গনমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে তিনি তার অভিজ্ঞতা জ্ঞান ও শিক্ষার আলোকে সব উত্তর দেন।এছাড়া দেশের পরিবেশ পরিস্থিতি নিয়েও আলোচনা উঠে।
দেশে নানা দুর্ঘটনার খবরে আমাদের সবার মন খারাপ, বিশ্বজুড়ে গণতন্ত্রের অবনমন, উগ্র জাতীয়তাবাদের উত্থান, সাম্প্রদায়িকতার আস্ফালন, এবং যুদ্ধ-হত্যার প্রেক্ষাপটে আশারতো কোনো জায়গা দেখি না।
গনমাধ্যমের এমন উদ্বেগঘন প্রশ্নের উত্তরে তিনি বললেন, পৃথিবীতো আশা দিয়ে তৈরি নয়, আশা আর নৈরাশ্য দুটো দিয়েই তৈরি।তবে আশা একটা দার্শনিক ব্যাপার।আশার ঘটনা যখন ঘটে,তখন আমরা তাকে আমাদের প্রাপ্য বলে ধরে নিই, বড় করে দেখি না,
নৈরাশ্যের আঘাত যখন আসে, তখন সেটা বড় হয়েই দেখা দেয়।স্টয়িক দর্শনের কথা পাড়েন তিনি।স্টয়িক দর্শন প্রাচীন গ্রিসে উদ্ভূত।এই দার্শনিকেরা বলতে চান, সুখ আসে নিজের চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে,বাইরের ঘটনাকে শান্তভাবে মেনে নেওয়ার মধ্য দিয়ে।রবীন্দ্রনাথেও এটা আছে,অনেক জায়গায়, ‘ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।’চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। চাকার মতো, সুখ একবার নিচে যাবে, দুঃখ একবার নিচে যাবে।বলেন তিনি।
এই শিক্ষাবিদ লেখক ও সংস্কৃতি ব্যাক্তিত আব্দুল্লাহ আবু সায়ীদের জন্ম কলকাতায় হলেও বাড়ি ছিল বাগেরহাটে। তিনি ছাত্র জীবন থেকেই বই পড়তে ভালবাসতেন। এবং একসময় শিক্ষা দর্শন অভিজ্ঞতার আলোকে জীবন গড়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে শুরু করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়বার সময়ে তিনি রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদ্যাপনের জন্য বন্ধুদের নিয়ে তখনকার শ্রেষ্ঠ মানুষদের কাছে যান। বড় মানুষেরা উদ্যোগে যুক্ত হলে তা বিপুলভাবে পালিত হয়। পরাধীন বাঙালি স্বাধিকারের চেতনায় জেগে ওঠে। ১৯৬৮ সালে শুরু করেন পাঠচক্র। ১৯৭৮সালে আবারও বইপড়ার চক্র শুরু হলো নক্সী কাঁথার মাঠ দিয়ে, ১০ জনে মিলে জোগাড় করেছিলেন ৩৫ টাকা ।
তিনি গনমাধ্যমকে বলেন ,সেই ৩৫ টাকার কর্মসূচি থেকেই আজকের বিশ্বসাহিত্য কেন্দ্র-সোয়া দুকোটি ছেলে মেয়েদের কাছে এপর্যন্ত বাছাই করা বই নিয়ে গেছে যে কেন্দ্র।এরইমধ্যে টেলিভিশনে অনুষ্ঠান করে তিনি হয়ে উঠেছেন একজন খ্যাতিমান মানুষ।এই পরিচয় তাঁকে সাহায্য করেছে বিশ্বসাহিত্য কেন্দ্রের কাজে অর্থসংগ্রহ বা মানুষের সমর্থন আদায়ে।বিশ্বসাহিত্য কেন্দ্র চলছে, এরইমধ্যে তিনি নিজেকে যুক্ত করেন পরিবেশ আন্দোলনে।গাছরক্ষা নদীরক্ষা বাতাস দূষণমুক্ত করা।
ঢাকায় প্রথম যখন ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়,তিনি পাগলের মত কাজ করেছেন। তখনই তিনি বলেছিলেন,‘আমার বয়স বাড়ে না, কারণ নতুন নতুন কাজের ডাক আসে আর আমি নতুন উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ি।’তাহলে আজ যে এত জগৎ—জোড়া দুঃসংবাদ,তাথেকে মুক্তির জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই কাজ করে যেতে হবে।
২০২৪-এর জুলাই আন্দোলনের সময় তিনি লিখেন,'আমরা যেন না ভুলি যে স্বৈরাচারীরা ক্ষমতা দেখাতে গিয়ে ধ্বংস হন আর গণতন্ত্রী সবাইকে ভালবাসা দিয়ে জয়লাভ করেন।’
স্মরণ করিয়ে দিলেন, একটা আধুনিক রাষ্ট্রে পুলিশ_সীমান্তরক্ষী_সেনাবাহিনী এমন অনেক কিছুই থাকে। এদের শক্তিও অনেক।কিন্তু এদের চেয়েও শক্তিমান একটা জিনিস থাকে প্রতিটি জাতির জীবনে, তার নাম জনগণ।এরচেয়ে শক্তিমান কেউ নয়।’এমন মন্তব্য উঠে আসে গনমাধ্যমে।এত বিস্ময়কর,এত স্বপ্নে ভরা পৃথিবী!এখানে আমি জন্মেছি।
এরপর তিনি বারবার বলেছেন, ‘কোনো দিন আমাদের রাষ্ট্র ছিল না।এই প্রথম রাষ্ট্রভাবনা।আমাদের সামনে কিছুই নেই, এই প্রথমবারের মত এটা করছি।সেটাত খুব কঠিন হওয়ার কথা।যেসব দেশে দুই হাজার বছর দেড় হাজার বছর,এক হাজার বছর ধরে রাষ্ট্র আছে, তাদের অবস্থা আর আমাদের অবস্থা এক নাকি?
আমাদেরটা অনেক কঠিন। অনেকে খুব হতাশ হয়ে যায় যে এর মধ্যে কী করে হবে?কী করে হবে?আমি বলি যে না, এই প্রথম আমরা উঠে আসছি। আমাদের জন্য সবচেয়ে কঠিন।সুতরাং এই ধৈর্য এবং এই সংগ্রাম আমাদের করতে হবে। গায়ের থেকে রক্তটা দিতে হবে। তা না হলে ওটা হবে না।’
আজ আমাদের মধ্যে বিষাদ,দুঃখের বাস্তবতায় আমরা বিচলিত। মাইলস্টোন ট্র্যাজেডির শোকে মুহ্যমান।এই সময় শোকের পাশাপাশি আমাদের কাজ করে যেতে হবে।আমরা কাজ করব,কারণ কাজ মানেই অগ্রগতি।এই বিশ্বচরাচর যে এগিয়ে চলেছে,কারণ প্রতিটা গ্রহ-নক্ষত্র বিরামহীনভাবে কাজ করে চলেছে।সে যেদিকেই যাক,সে সামনের দিকেই এগোবে।’
আমাদের স্কুলগুলোকে নিরাপদ রাখা,আমাদের আকাশকে নিরাপদ রাখা,বাতাস-নদী-বনরাজিকে রক্ষা করার জন্য আমাদের কাজ করেই যেতে হবে।একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যও আমাদের শ্রম ওত্যাগ স্বীকার এবং ধৈর্য ধরে কাজ করে যেতে হবে।এভাবে বলেন,৮৬বছরের অভিজ্ঞতা এবং প্রজ্ঞার আলোয় আবদুল্লাহ আবু সায়ীদ।তাই.....
অবশেষে বলি,আজকের এই অসুস্থ সমাজ ব্যবস্থায় ভালো মানুষ খুব দরকার। শুভ জন্মদিন,আবদুল্লাহ আবু সায়ীদ _স্যার।