দুঃখ আমার সাতনরী হার,
দুঃখ আমার জল জ্যোৎস্নায়
অবাধ সাঁতার কাটার নীলপদ্ম দিঘি!
মানুষ তো কেবলই আনন্দ খুঁজে,
খোঁজে সুখ পাখিটা কোথায় আছে
তাকে ধরে নিজের খাঁচায় বন্দী করতে।
আমি শুধু অবোধ বালকেরা
জোনাকিপোকা যেমন বোতল বন্দী করে
মজা লুটে তেমনি করে দুঃখ নদীর জলে
সাঁতার কাটি ইচ্ছে করেই ইচ্ছে মতো,
দুঃখ কুড়িয়ে মালা গাঁথি কবিতায়!
কবি নই তো আমি তবুও কবিতার নামে
ছাইপাঁশ লিখে নিজের দুঃখগুলো
ভাইরাসের মতো ছড়িয়ে দিয়ে দুঃখ ভুলে থাকি,
দুঃখ ভুলে যেতে গান গেয়ে
তাই সুখে থাকার ভান করি।