এ শ্রাবণ যেনো আগাম ভরাভাদরের ভয়াল গর্মি রূপ
বৃষ্টিহীন কান্নার আঁচলে এ কেমন ভাপসা অভিশাপ
ঋতুচক্রের খেলায় এ কেমন খেলা হচ্ছে
তেষ্টার বুকের ছাতি হরদম ফেটে যাচ্ছে
এ শ্রাবণ তবে কাহারবা কাহার
দেখতে হচ্ছে শুধু হবোইয়ের বাহার
মনোদাস এ শ্রাবণ কেনো জানি কেমন
মন উচাটন এ শ্রাবণ এবার তবে এমন
বিছিয়েছে পাতা খুলেছে চারপাশ মনোহরণের গ্রামার
সেখানে ভিড় অথচ নেই একটাও মানুষ কেউ হৃদয়ের
এ শ্রাবণ কেবল বৃষ্টিহীন ব্যাকরণ
মনোকান্নার শুধুই এক সমীকরণ