অ র্চ না মা লা কা র

  • একজন মা
  • ২০২৫-০৭-২৩ ১৬:৫৫:০৮
image

পাঠশালাতে গেল ছেলে ফিরলো নাকো আর,
মায়ের কোলে মাথা রেখে করবে না আবদার।
চোখের জলে বুক ভাসিয়ে বাপ-মায়ের হাহাকার,
কোথাও খুঁজে পেলাম না তোরে সোনারে আমার।
মাছের মাথা রইলো পড়ে হলো না তোর খাওয়া,
কে জানতো এটাই হবে তোর শেষ চলে যাওয়া।
ছোট্ট থালা গ্লাস বাটি খেলনা কত সাজানো ঘরে,
স্মৃতি হয়ে রইলি শুধু অসময়ে কেমনে গেলি ঝরে।
বড়ো হয়ে পাইলট হবি আকাশ দিবি পাড়ি,
আশা পূরণ হলো না আর জীবন নিলো কাড়ি।
বন্ধুরা সব জড়িয়ে ধরে করলি কতই আর্তনাদ,
সর্বগ্রাসী করলো গ্রাস শুনলো না কেউ প্রতিবাদ।
চারিদিকে কোলাহল নিঃস্ব ফুলের বাগান খানি,
ফুলগুলো বাঁচাতে মরলো ম্যাম মেহেরীন জানি।
শিক্ষক শুধু নন তিনি একজন মা, বড়ো পরিচয়,
সন্তানের জন্য জীবন দিতে পাননি মোটেই ভয়।
ওই মায়েরই হাত ধরে বাবা থাকিস মহাসুখে,
আমরা বড়ো হতভাগা অশ্রু ভেজা বুকে।